আল আমীন সরদার
ভেদেরগঞ্জ( শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।
এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নড়িয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
আল আমীন সরদার