রবিবার, ০২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ রোকনুজ্জামান মোঃ রোকনুজ্জামান
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৪৭ pm
সদরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ( ২ আগস্ট) সকাল ১১ টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, দিবসের গুরুত্ব বিবেচনায় নিয়ে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগীতা, নিহত জুলাই যোদ্ধাদের স্মরণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা বিষয়ে আলোচনা হয়।

সদরপুর নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আঃ জলিল হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা ডা. গফুর আহমেদ, সদরপুর বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা তুষার মাহমুদ, সজিব শিকদার, তরিকুল ইসলাম, হৃদয় আহমেদ, মোঃ সাব্বির হোসেন, মোঃ রাজন, মোঃ শাহিন, হামিম সিয়াম, রনি ইসলাম বাবু, হাসান সর্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!