স্থানীয় সাংবাদিক সিরাজুল ইসলাম বুলবুলের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এবং সংবাদ দেখে দ্রুত সাড়া দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সিরাজুল ইসলাম বুলবুল (আমি জেএটিভি প্রতিনিধি) সহ রানু বালা মল্লিকের কাগজ ইউএনও মহোদয়ের কাছে গেলে তিনি ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা আস্বাস দেন এবং বলেন টিন আসলে ফোনে জানাবে। তিনি তার সে কথা মত আজকে ফোন করে অতিবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় বৃদ্ধা বিধবা রানু বালা মল্লিকের জরাজীর্ণ বাড়ির চাল মেরামতের জন্য সরকারি তহবিল থেকে এক বান টিন এবং নগদ তিন হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় ইউএনও পান্না আক্তার বলেন ইচ্ছে করে দুই তলা বাড়ি করে দিতে কিন্তু এখানে অনেকেই আসে সেজন্য সাধ্যের ভিতর যা পারি দিলাম দোয়া করবেন।
সহায়তা হস্তান্তরের সময় উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সাংবাদিক সিরাজুল ইসলাম বুলবুর উপস্থিত ছিলেন।
এই সময় সাংবাদিক সিরাজুল ইসলাম বুলবুলের অনুভূতি ও মতামত জানতে চাইলে তিনি আবেগপ্লুত কণ্ঠে বলেন, "সাংবাদিকতার এটাই হলো আমার সার্থকতা। আজকে আমি এক অসহায় বৃদ্ধা মহিলার নিউজ করায় ইউএনও পান্না আক্তার মহোদয় আমাকে ফোন করে উনাকে নিয়ে আসতে বলেছিলেন।আমি এই সাহায্য-সহযোগিতার চিত্র দেখেগ নিজেকে খুব ধন্য মনে করছি। এজন্য ইউএনও মহোদয় স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"
প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী এবং সচেতন মহল ইউএনও পান্না আক্তার ও সাংবাদিক সিরাজুল ইসলাম বুলবুলের এই যৌথ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।
মো গিয়াস উদ্দীন