বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০২:৫৩ pm
১৩৬
৫০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক
মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম

ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার (২ আগস্ট ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ধামরাই উপজেলার সোয়াপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার শামীমা পারভিনের সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সোয়াপুর এলাকা থেকে মো. তাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামরাই উপজেলার সোয়াপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাজুল ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জনগণকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জানিয়েছে, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!