রবিবার, ০২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁর ‘বেলাশেষে’ অনাথ আশ্রমে জেলা প্রশাসকের পরিদর্শন

আব্দুল্লাহ আল মাহীদ আব্দুল্লাহ আল মাহীদ
রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১১:৪৮ am
২৯
নওগাঁর ‘বেলাশেষে’ অনাথ আশ্রমে জেলা প্রশাসকের পরিদর্শন

নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ইলশাবাড়িতে অবস্থিত মানবিক প্রতিষ্ঠান ‘বেলাশেষে’ অনাথ আশ্রম পরিদর্শন করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিথিরা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া পরিচয়হীন, অসহায়, মানসিক ভারসাম্যহীন নারী, প্রবীণ মা-বোন এবং শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। তারা বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন, তাদের প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং মানবিক সহমর্মিতার নিদর্শন ও উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ করেন।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে প্রতিষ্ঠানের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এমন আন্তরিকতা ও সহযোগিতা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।

উল্লেখ্য, ‘বেলাশেষে’ নওগাঁর একটি সুপরিচিত মানবিক প্রতিষ্ঠান। ২০০৫ সালে সমাজসেবক তসলিমা ফেরদৌস ব্যক্তিগত উদ্যোগে এটি প্রতিষ্ঠা করেন। শুরুতে প্রবীণ ও অসহায় নারীদের আশ্রয় ও সেবার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচয়হীন, অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারী এবং শিশুদেরও আশ্রয়, পরিচর্যা ও মানবিক সেবা প্রদান করে আসছে। বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং প্রতিষ্ঠান পরিচালিত কফি হাউজের আয়ের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!