নওগাঁর রাণীনগরে ১২বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে শনিবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সালমান আলীর ছেলে।
দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় মেয়ের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে প্রতিবেশী লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষনের অভিযোগে শিশুর মা বাদী হয়ে নিশান নামের এক যুবকের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সাথে সাথে যুবক নিশানকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার গ্রেফতারকৃত নিশানকে আদালতে এবং শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানা হবে।
আব্দুল্লাহ আল মাহীদ