মোঃ আশরাফ উজ্জ্বল কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজসেবা ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে কায়েমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের পাশাপাশি আমন্ত্রিত অতিথি, সমাজসেবা ফাউন্ডেশনের সিনিয়র সদস্য, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সব মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা জানানো হয়। এবং কায়েমপুর সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭ বছরে প্রায় ৭০ লাখ টাকা অনুদান দেওয়া হয় গরীব ও অসহায়দের মাঝে।
মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে গত সাত বছর ধরে শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে সমাজসেবা ফাউন্ডেশন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা ফাউন্ডেশনের প্রবীণ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল লতিফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ, সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোস্তফা মাহমুদ সারোয়ার, কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি কনসালট্যান্ট আবুল হামিদ সরকার এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ছাইফুর আলম।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. এ. কে. শাহীন চৌধুরী।
বক্তারা বলেন, সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে মানবকল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিনিধি