রবিবার, ০২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে কিশোরী ধর্ষনের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পাশে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল

মোঃ রোকনুজ্জামান মোঃ রোকনুজ্জামান
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১০:৫৬ pm
সদরপুরে কিশোরী ধর্ষনের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পাশে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে ঘরের জানালা ভেংগে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষনের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় ভুক্তভোগির পরিবার কে শান্তনা দেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের আশ্বাস দেন। সংসদ সদস্য কে কাছে পেয়ে কান্নায় ভেংগে পরেন ভুক্তভোগীর পরিবার।

শনিবার(১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার ভাষানচর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ কালে শহিদুল ইসলাম খান বাবুল আরো বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার আহবান জানান তিনি।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত্ বিচারের দাবী করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম (অর্থ ও প্রশাসন),সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ, সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য গত ৩০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নে বসতঘরের জানালা ভেংগে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষন করা হয়। কিশোরী অসুস্থ্য হয়ে পরলে দুই যুবক মোটর সাইকেলে করে কিশোরীকে বাড়ির সামনে ফেলে রেখে পালাবার চেস্টা করলে স্থানীয়রা তাদের কে গনপিটুনী দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!