শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিএসসিসির ‘ক্লিন ডে’ কর্মসূচি পালিত: পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার আহ্বান

মোঃ কামরুল হাসান পলাশ মোঃ কামরুল হাসান পলাশ
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১০:০৭ pm
ডিএসসিসির ‘ক্লিন ডে’ কর্মসূচি পালিত: পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার আহ্বান

রাজধানীর ডেমরার ৬৯ নম্বর ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ‘ক্লিন ডে’ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ডিএসসিসির আঞ্চলিক ও স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী এবং এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কর্মীরা ৬৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক। তিনি ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে স্থানীয় বাসিন্দা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রফিক।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রমে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি ওয়ার্ডবাসীর প্রতি নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

রফিকুল ইসলাম রফিক আরও বলেন, “৬৯ নম্বর ওয়ার্ডের যে কোনো জনসেবামূলক সমস্যা সমাধানে আমি সবসময় জনগণের পাশে থাকব এবং সর্বাত্মক সহযোগিতা করব।”

তিনি এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!