শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে প্রকাশ্য নিলামে ২৮টি জব্দ গরু বিক্রি, সরকারি কোষাগারে জমা হবে ১৬ লাখ ৪৫ হাজার টাকা।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ pm
মেহেন্দিগঞ্জে প্রকাশ্য নিলামে ২৮টি জব্দ গরু বিক্রি, সরকারি কোষাগারে জমা হবে ১৬ লাখ ৪৫ হাজার টাকা।

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ থানা কমপাউন্ডে প্রকাশ্য নিলামের মাধ্যমে জব্দ করা ২৮টি গরু ১৬ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ নিলামে বরিশাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন উপস্থিত থেকে নিলাম কার্যক্রম পরিচালনা করেন।মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৩টি এবং ২৪ মে ২০২৬ তারিখে আরও ২৫টি চোরাই গরু জব্দ করা হয়।তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় বিষয়টি বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে আদালত ২৮টি গরু প্রকাশ্য নিলামে বিক্রির আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার নিলামের মাধ্যমে সবগুলো গরু বিক্রি করা হয়।নিলামে অংশ নিতে নোয়াখালী, বরিশাল, চরমোনাইসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগ্রহী ক্রেতারা উপস্থিত ছিলেন। নিলাম শেষে বিক্রির অর্থ সরকারি বিধি অনুযায়ী কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!