শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে চরম অনিয়ম: ক্ষুব্ধ জনতার বাধায় কাজ বন্ধ

মো গিয়াস উদ্দীন মো গিয়াস উদ্দীন
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৮:৩৩ pm
উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে চরম অনিয়ম: ক্ষুব্ধ জনতার বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি দেয়াল নির্মাণকাজ ঘিরে উঠেছে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা আজ ০১.০৮.২০২৬ ইং নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। কাদামাটিতেই ঢালাই, ১ বস্তা সিমেন্টে ১০ বস্তা বালি!স্থানীয়দের অভিযোগ, বাউন্ডারি দেয়ালের গ্রেড বিমের নিচে ইটের সলিং বা প্রয়োজনীয় বেড প্রস্তুত না করেই সরাসরি কাদামাটির ওপর ঢালাই দেওয়া হচ্ছে। ছবিতেও দেখা গেছে, খননকৃত স্থানে কাদা ও পানি জমে থাকা অবস্থাতেই শাটারিং বসিয়ে গ্রেডবিমের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ঢালাইয়ের মিশ্রণে চরম অনিয়মের আশ্রয় নিয়ে প্রতি ১ বস্তা সিমেন্টের সাথে ১০ বস্তা বালি মেশানো হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উধাও সরকারি বাজেট ব্যানার, পুরোনো ইটের ব্যবহার যেকোনো সরকারি প্রকল্পে কাজের বিবরণ ও বাজেটসহ সাইনবোর্ড বা ব্যানার টাঙানোর নিয়ম থাকলেও এখানে তা নেই। ফলে কত বাজেটে এবং কী চুক্তিতে কাজ হচ্ছে, তা ধোঁয়াশায় ঢাকা। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান কোন নিয়মে বা চুক্তিতে পুরোনো ইট ব্যবহার করছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কাজের ত্রুটি লুকাতে রোহিঙ্গা শ্রমিক দিয়ে রাতের আঁধারে বা তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। রোহিঙ্গাদের অবাদ চলাচল করার নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব সেখানে সরকারী প্রতিষ্ঠানে রোহিঙ্গা দিয়ে কাজ পরিচালিত হচ্ছে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে দেয়াল নির্মাণের মাটি ও সামগ্রী বাজারের ব্যস্ততম রাস্তায় ফেলে রাখা হয়েছে। ফলে চলাচলের রাস্তায় তীব্র প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

প্রকৌশলীদের ভূমিকা নিয়ে প্রশ্ন জনগণের করের টাকায় বাস্তবায়িত এই সরকারি প্রকল্পে এমন ভয়াবহ অনিয়ম চললেও কাজের মান তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠে দেখা যাচ্ছে না। কোনো রকম আরএফকিউ (RfQ) কোটেশনের সঠিক নিয়ম না মেনেই কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেনের বিরুদ্ধে পূর্বেও এভাবে কাজ করার একাধিক অভিযোগ থাকলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন। ফলে এই নির্মাণকাজের চূড়ান্ত জবাবদিহিতা ও মান নিশ্চিত করার দায়িত্ব কার—তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অফিস বন্ধ থাকায় মুটো ফোনে ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলো তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই দুর্নীতি বন্ধ করে নিয়ম অনুযায়ী সঠিক তদারকির মাধ্যমে বাউন্ডারি দেয়ালের টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!