শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে দাবিতে গণমিছিল

নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৭:৪১ pm
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে দাবিতে গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও হরিপুরে উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখা।

শনিবার ১লা আগস্ট বিকেল ৫ টায় হরিপুর বটতলী বাজার থেকে মিছিলটি শুরু হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা নেতা কর্মী এবং সমর্থকরা অংশ নেন। মিছিলটি বটতলী বাজারে প্রধান সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি।তারা অভিযোগ করেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

বক্তরা জুলাই সনদের আলোকে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের দাবিও জানান।নেতৃবৃন্দ বলেন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ের তারা মাঠে থাকবেন এ সময় তারা দলীয় নেত্রী কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের স্বয়ং থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াত ইসলামী এর মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকার দায়িত্ব পালন করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!