শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দিনদুপুরে বাসায় ঢুকে নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

মাল্টিমিডিয়া রিপোর্টার মাল্টিমিডিয়া রিপোর্টার
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৬:৩৯ pm
দিনদুপুরে বাসায় ঢুকে নারীকে হত্যা, স্বর্ণালংকার লুট

  •  
অনলাইন  শনিবার, ০১ আগস্ট, ২০২৬
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনের বেলায় বাসার গ্রিল কেটে ঢুকে সারা রোকসানা পিনু নামে এক নারী ডেন্টাল টেকনোলজিস্টকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, হত্যার পর দুর্বৃত্তরা বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতের ছেলে বলেন, ‘আমি বাসায় ছিলাম না। পরে এসে দেখি আমার আম্মুকে গেস্ট রুমে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, স্বর্ণালংকারের জন্যই দুর্বৃত্তরা বাসায় ঢুকেছে বলে তাদের ধারণা। তবে বাসার কিছু জিনিসপত্র ও প্যাকেট এখনো পড়ে রয়েছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব বলেন, সাধারণত স্কুল ছুটির পর নিহত নারী মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। কিন্তু ওই দিন তিনি স্কুলে না যাওয়ায় মেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। বাসায় এসে পরিস্থিতি দেখে আবার স্কুলে ফিরে শিক্ষকের কাছে বিষয়টি জানায়। পরে শিক্ষক তার বাবাকে খবর দেন।

এসআই হাবিব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। তখন নিহতের স্বামী ও ছোট মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!