সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অস্বাভাবিক বিদ্যুৎ ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ। দিনে প্রায় ছয় থেকে সাতবার লোডশেডিং হচ্ছে এবং প্রতিবার দেড় থেকে দুই ঘন্টার জন্য বিদ্যুৎবিহীন থাকছেন গ্রাহকরা।
সরেজমিনে রূপগঞ্জের বরপা এলাকা ঘুরে দেখা গেছে, অধিক লোডশেডিং এর ফলে সাধারণ মানুষ, দোকানপাট, ও শিল্পকারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
অধিক গরম ও অতিরিক্ত লোডশেডিং এর নেতিবাচক প্রভাব পরেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও। কোমলমতি শিক্ষার্থীরা অনেক কষ্টে তাদের দৈনন্দিন বিদ্যালয়ের ক্লাস করছেন। অনেকে অধিক গরমে অসুস্থ হচ্ছেন।
অতিমাত্রায় লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারনে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি লোডশেডিং নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মোস্তফা জাহিদ