শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৫:০৩ pm
বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান

মোঃসোহাগ ইসলাম 

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইল ফোনসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। এসময় পালিয়ে যায় আরও ২ জন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকার শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

গ্রেফতারকৃত হলেন মো: হেলাল মিয়া (৪০)। পিতা: আব্দুল হাসিম, মাতা: মাহমুদা। স্থায়ী ঠিকানা: কোচাইল, সাইদ চেয়ারম্যানের বাড়ির পাশে, ইউপি- রাজউড়া, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ। বর্তমান ঠিকানা: দাগ নং- ৩৫৬, নয়ানগর কোকাকোলা, শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলা, থানা- ভাটারা, জেলা- ঢাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই বাসায় কয়েকজন ব্যক্তি অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১টি ব্যাগ ও ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ১টি পুরাতন Nikon ডিজিটাল ক্যামেরাও পাওয়া যায়।

উদ্ধারকৃত পিস্তলের গায়ে `MADE IN USA` ও `7.00MM` লেখা রয়েছে। মোবাইলগুলোর মধ্যে TECNO, Redmi, POVA, VIVO, WALTON, Infinix, HUAWEI, Realme, M, Samsung, OPPO ব্র্যান্ডের ফোন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া পলাতক আরও ২ জনের নাম প্রকাশ করে। তারা হলেন: ১. মো: নয়ন মিয়া (২৭), পিতা: অজ্ঞাত, গ্রাম- দিস্তা, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ 
২. মো: ওয়াহিদুজ্জামান ওরফে তানভীর আহম্মেদ (২৬), পিতা: অজ্ঞাত, গ্রাম- কুলধরুয়া, থানা- নান্দাইল মডেল, জেলা- ময়মনসিংহ।

হেলাল মিয়া জানায়, তারা সংঘবদ্ধ হয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

এ ব্যাপারে ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাই আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পলাতক ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

 ভাটারা থানা, গুলশান বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারিখ: ০১/০৮/২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!