মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবায় পুকুর ভরাটে ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:৫২ pm
৭৪
কসবায় পুকুর ভরাটে ড্রেজার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

মোঃ আশরাফ উজ্জ্বল কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি বাজারের পশ্চিম পাশে একটি পুকুর ভরাটের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ড্রেজার ব্যবসায়ী শামীমউদ্দীন (৩৫)-কে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

অভিযান চলাকালে পুকুর ভরাটে ব্যবহৃত ড্রেজারের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।

উপজেলা প্রশাসন জানায়, জলাশয় ভরাট রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!