শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:৪৯ pm
মেহেন্দিগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয়ে শনিবার (১ আগস্ট) ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সভায় দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, পুরোনো নেতাকর্মীদের সক্রিয় করা এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনায় বক্তারা বলেন, বিএনপিকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। দলীয় আদর্শ ও নীতিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানানো হয়।এ সময় নেতৃবৃন্দ দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে।মতবিনিময় সভায় ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!