শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; চারজনের বিরুদ্ধে অভিযোগ 

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৫ pm
১৮
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; চারজনের বিরুদ্ধে অভিযোগ 

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন চলাকালে হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, ক্যাম্পেইন শেষে ফেরার পথে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে গোলজার হোসেন (৪৭) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত গোলজার হোসেন নাছির উদ্দিন ও তার তিন ছেলে রমজান আলী, হযরত আলী এবং কফিল উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

ওসি আজিম উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!