রবিবার, ১৯ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ৭ লক্ষ ৬৬ হাজার টাকা, সংযোগ বিচ্ছিন্ন রাণীনগর - টিটিসির

Author
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৮ pm
৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ৭ লক্ষ ৬৬ হাজার টাকা, সংযোগ বিচ্ছিন্ন রাণীনগর - টিটিসির

নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিদ্যুৎ বিলের বকেয়া দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকা। টানা নয় মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করায় রোববার (২৮ জুন) সকালে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিস।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় টিটিসির কম্পিউটার ও ইলেকট্রিক্যাল বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের পর একই দিন বিকেলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাণীনগর টিটিসি কর্তৃপক্ষ সর্বশেষ ২০২৫ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করে। এরপর টানা নয় মাস কোনো বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকায় পৌঁছায়।

এ বিষয়ে রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসান বলেন, “আর্থিক সংকটের কারণে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী জুলাই মাসে বাজেট বরাদ্দ পাওয়া গেলে বকেয়া বিল পরিশোধ করা হবে।”

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান বলেন, “প্রতিষ্ঠানটির নয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও বিল পরিশোধ না করায় রোববার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে বিকেলে পুনরায় সংযোগ চালু করা হয়েছে। একই সঙ্গে দ্রুত বকেয়া বিল পরিশোধের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!