শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

করবো কাজ,গড়বো দেশ’’ স্লোগানে মুখর মনোহরদী, ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৮:২৬ am
করবো কাজ,গড়বো দেশ’’ স্লোগানে মুখর মনোহরদী, ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

‘করবো কাজ, গড়বো দেশ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা জুড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা ছাত্রদল।

শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন।

 এ সময় উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান,সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মিরাজ,সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!