শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামের কার্যক্রমে সাধারণ মানুষের প্রশংসার জোয়ার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১২:০৭ am
১৪
কটিয়াদীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামের কার্যক্রমে সাধারণ মানুষের প্রশংসার জোয়ার

প্রতিবেদক: ওয়াহিদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় মাদক, জুয়া এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তাঁর এই সাহসী ও জনবান্ধব পদক্ষেপে এলাকার সাধারণ মানুষের মনে গভীর স্বস্তি নেমে এসেছে ।

জানা গেছে, যোগদানের পর থেকেই জনবল সংকটের মতো প্রতিকূলতাকে জয় করে কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় অপরাধ দমনে মাঠপর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ওসি রফিকুল ইসলাম। সমাজ থেকে মাদক, জুয়া, চুরি, ছিনতাই এবং কিশোর অপরাধের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূল করতে তিনি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে কিছু এলাকায় মাদক ও জুয়ার আসর জমজমাট থাকলেও বর্তমান ওসির কঠোর ভূমিকার কারণে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। কোনো ধরনের রাজনৈতিক তদবির বা প্রভাবকে তোয়াক্কা না করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার এই নীতি এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, "মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি পরিচ্ছন্ন কটিয়াদী গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। 
আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সমাজ থেকে চিরতরে মাদক ও জুয়া নির্মূল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। অপরাধ দমনে পুলিশের এমন যুগোপযোগী ও কঠোর ভূমিকা অব্যাহত থাকলে কটিয়াদীকে একটি পুরোপুরি নিরাপদ ও শান্তিময় জনপদে রূপান্তর করা সম্ভব বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।"

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!