নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মান্দা থানার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কয়া পাড়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায় কয়া পাড়া গ্রামের মো. ইমরানের মুরগির দোকানের সামনে থেকে আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে মো. বাবু ইসলাম (৩১)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পাতা, প্রতিটি পাতায় ১০টি করে মোট ৮০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মান্দা থানা পুলিশ জানায়- এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল্লাহ আল মাহীদ