শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিদেশে পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: র‍্যাবের জালে চক্রের মূলহোতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩২ pm
বিদেশে পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: র‍্যাবের জালে চক্রের মূলহোতা

মোঃ মোশফিকুর রহমান স্বপন 
সুনামগঞ্জ:

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আই এ মারুফ আহমেদ (৩৪) কে  আটক করা হয়। সে সিলেট জালালাবাদ থানার  পাইকরাজ গ্রামের মৃত- হাবিব আহমেদ এর ছেলে। 
র‍্যাব-৯ সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ভুক্তভোগীদের মধ্যে অনেককে ভিজিট ভিসায় বিভিন্ন দেশে পাঠানো হলেও সেখানে কাজ না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও বিদেশে পাঠানো হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রটি বিদেশে চাকরির নিশ্চয়তা, আকর্ষণীয় বেতন ও দ্রুত ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করত। পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি বা ভিসার ব্যবস্থা না করে আত্মগোপনে চলে যেত।
এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৯-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের প্রতারণার বিষয়ে সচেতন থাকার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!