শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাছ লাগানোই ইবাদত: ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০২ pm
১৫
গাছ লাগানোই ইবাদত: ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ভূরুঙ্গামারীতে বর্ষাকালীন বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর উপজেলার মইদাম খাঁন আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের উদ্যোগে মইদাম ভুসিরভিটা জামে মসজিদের মুসল্লিদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে মসজিদ প্রাঙ্গণ ও প্রধান সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি ইসলামের দৃষ্টিতেও একটি মহৎ আমল। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন  সামাজিক সংগঠনের  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!