শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে ঘুমন্ত গৃহবধূকে বিষধর সাপের ছোবল, প্রাণ গেল চিকিৎসাধীন অবস্থায়।

মোঃ সৌরভ হোসেন মোঃ সৌরভ হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ pm
মেহেন্দিগঞ্জে ঘুমন্ত গৃহবধূকে বিষধর সাপের ছোবল, প্রাণ গেল চিকিৎসাধীন অবস্থায়।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা রানী ওই গ্রামের দীপক বেপারির স্ত্রী।স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরের খাটে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ কনিকা রানীর চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে খাটের কাছে একটি বিষধর সাপ দেখতে পান। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে সাপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় কনিকা রানীকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল কাদের জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশনের প্রথম ডোজ দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। তবে সাপটি অত্যন্ত বিষধর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় সাদেকপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!