শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনা টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ কর্মী ইসমাইল নিহত

মোঃগোলাম কিবরিয়া মোঃগোলাম কিবরিয়া
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২১ pm
খুলনা টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ কর্মী ইসমাইল নিহত
ছবি:ইসমাইল

মোঃ গোলাম কিবরিয়া

খুলনা

শুক্রবার ৩১ শে জুলাই রাত আনু:১’৪৫মিনিটের সময় খুলনা মহানগরী দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় ইসমাইল (৩২ ) নামে এক যুবলীগ কর্মীকে দুর্বৃত্তরা গুলি করলে গুলি ইসমাইলের মাথায় লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়লে স্হানীয় লোক জন ছুটে আসে।

ইসমাইল দক্ষিণ টুটপাড়ার বড় খালপাড়া এলাকার শাহজাল ওরপে পাগলা শাহজানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় ইসমাইল রাতে টুটপাড়া বড় খালপার এলাকায় অবস্থান করছিল। আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিকভাবে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত্যু ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং পুলিশের অনুসন্ধান কালে স্থানীয় সূত্রে জানা যায় নিহত ইসমাইলের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়।

তার বিরুদ্ধে হত্যা ও পুলিশের উপর হামলা একাধিক বিচারাধীন মামলা রয়েছে এসব অভিযোগের তদন্ত মামলার নথিপত্রের ভিত্তিতে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে খুলনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথা লক্ষ্য করে গুলি করে পরে মৃত্যু নিশ্চিত হলে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

নিহত ইসমাইলের মরদহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মরগে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর দক্ষিণ খালপাড় এলাকায় জনমনে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ বলেছে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করা হইবে।

এই ঘটনা পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার মাদক ব্যবসা এ সমস্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে ঘটতে পারে। তবে পুরো বিষয়টি পুলিশ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!