শনিবার, ০১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গী পশ্চিম থানার অভিযানে শিশু যৌনপীড়ন মামলার আসামি ও মাদকসেবী গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৫ pm
টঙ্গী পশ্চিম থানার অভিযানে শিশু যৌনপীড়ন মামলার আসামি ও মাদকসেবী গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ৩১ জুলাই ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত দুই শিশুর যৌনপীড়ন মামলার এক আসামি এবং এক মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলোচিত দুই শিশুর যৌনপীড়নের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে এক মাদকসেবীকেও আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের কর্মকর্তারা জানান, শিশু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!