শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

২ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।

মোঃ রুবেল রানা মোঃ রুবেল রানা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ pm
২০
২ লাখ ৫৮ হাজার টাকার  ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭।

শুক্রবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধলা বিওপির একটি চৌকস টহল দল উপজেলার মোল্লাপাড়া মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!