শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় ময়ূরী খাল থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার

মোঃগোলাম কিবরিয়া মোঃগোলাম কিবরিয়া
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৪ pm
খুলনায় ময়ূরী খাল থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার
নিহত শোয়েব

খুলনা মহানগরের ময়ূরী আবাসিক প্রকল্পের একটি খাল থেকে এক কিশোরের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে হরিণ টানা থানার কর্তব্যরত পুলিশ। কিশোরের নাম শোয়েব( ১৪)।

৩০ শে জুলাই সকালে স্থানীয় এক যুবকের ডাক চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে ময়ূরী খালে ভাসমান অবস্থায় একটি মৃত্যু দেহ ভাসতে দেখে স্থানীয়দের খবরে ঘটনা স্থলে পুলিশ পৌঁছালে খাল থেকে মরদেহকে উদ্ধার করে। নিহত শোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোড এলাকার হাসিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

হরিণ টানা থানার কর্তব্য রত উপ-পরিদর্শ ক এসআই জাহাঙ্গীর মোল্লা জানান পরিবারের সূত্রে জানা যায় ২৯ শে জুলাই সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের জানামতে শোয়েব আসা-যাওয়া করে এমন দুই এক জায়গায় খোঁজখবর নিলে তার সন্ধান মেলেনি। পরে ময়ূরী খাল থেকে ভাসমান মৃতদের সন্ধান পেয়ে সেখানে পরিবারের লোক ছুটে যেয়ে মৃত দেহটি শনাক্ত করে বলে এটি আমাদের শোয়েবের মৃতদেহ।

পুলিশের প্রাথমিক ধারণা মতে শোয়েব সাঁতার জানতো না সে পানিতে কোন কাজের জন্য নামতে যে পা পিছলে পানিতে ডুবে যায়। মৃত দেহটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ জানায় এটি রহস্যজনক মৃত্যু হতে পারে। তবে পুলিশ এ ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে। হরিণটানা থানার এসআই জাহাঙ্গীর মোল্লা বলেন প্রয়োজনীয় সুরতহাল রিপোর্ট ময়নাতদন্ত শেষে সকল কার্যক্রম প্রক্রিয়া শেষ করে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এ পর্যন্ত প্রক্রিয়াধীন আছে।

মোঃগোলাম কিবরিয়া

খুলনা

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!