সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা

আব্দুল্লাহ আল মাহীদ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮ pm
১১৩
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
ছবি : মর্তুজা (৪৫)

নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখসহ কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় ভুক্তভোগী মর্তুজাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকার নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মর্তুজা হাড়িপাড়ার গ্রামের মৃত আবুল কাশেম ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো একসময় কে বা কাহারা মর্তুজার হাত-পা ও মুখ বাঁধার পর তার কোমরে পাঁচটি ইট বেঁধে নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশের একটি ক্যানেলে ফেলে রেখে যায়। তবে ঘটনাস্থলের পাশেই থাকা এক ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল মর্তুজার আওয়াজ পায়। এরপর ঘটনাস্থলে আলো ফেললে ক্যানেলের মধ্যে মর্তুজাকে দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে মর্তুজাকে পানি থেকে উদ্ধার করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মর্তুজাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি জীবিত রয়েছেন।

এদিকে খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ ব্যপারে তদন্ত শুরু করা হয়েছে। এখনও কেউ অভিযোগ করে নি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!