মো: গোলাম কিবরিয়া খুলনা
ফারজানা ইয়াসমিন রিয়া (৩১) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায়। এ ঘটনাটি ঘটে বুধবার সময় অনুঃ১১'৩০ মিনিটের সময়। এ বিষয়ে খুলনা থানায় একটি অপমৃত্যু ইউ ডি মামলা দায়ের করেছে থানা পুলিশ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৃহস্পতিবার ময়নাতদন্ত কাজ সম্পন্ন হয়েছে।
ফারজানা ইয়াসমিন রিয়া নিরালা ৭ নম্বর রোডের বাসায় ভাড়া থাকতো। সেখানে সে তার পরিবার নিয়েই থাকতো। পরিবারের দাবি রিয়া প্রথমে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যার প্রচেষ্টা চালায় এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোক তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্য রত ডাক্তার সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু বলে ঘোষণা করেন ।
পারিবারিক সূত্রে জানা যায় তার স্বামী মোবাইল ফোনের ব্যবসা করত তাদের একটি পুত্র সন্তান রয়েছে ফারজানা ইয়াসমিন রিয়া ভালো মনের মানুষ ছিলেন ।তার স্বামী নিশাত রাখান হৃদয় মোবাইল ফোনের ব্যবসা করতো অনেক রাতে বাড়ি ফিরত তাদের সাথে মাঝেমধ্য ঝগড়ার কলহ হত।পারিবারিক তথ্য সূত্রে জানা যায়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে বৃহস্পতিবার ।এখন ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট হাতে পেলে সকল আইনগত ব্যবস্থা নেয়া হবে
মোঃগোলাম কিবরিয়া