শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার কৃতি সন্তান এবং পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এ এসআই) মামুনুর রশীদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা এখন সর্বস্তরে সমাদৃত

ইব্রাহিম হোসেন ইব্রাহিম হোসেন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭ pm
দিনাজপুরের হাকিমপুর উপজেলার কৃতি সন্তান এবং পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এ এসআই) মামুনুর রশীদের  মানবিক কর্মকাণ্ডের প্রশংসা এখন সর্বস্তরে সমাদৃত

ইব্রাহিম হোসেন,হাকিমপুর উপজেলা প্রতিনিধি।

দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) বৈগ্রামের কৃতি সন্তান এবং বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এ এসআই) মামুনুর রশীদ এত মানবিক কর্মকাণ্ডের প্রশংসা এখন সাধারণ মানুষের মুখে মুখে।

তিনি একজন সরকারি চাকুরিজীবী হয়েও পেশাগত ব্যস্ততার মাঝেও নিজ জন্মভূমি ও দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে,তার এই মানবিক উদ্যোগ ও সমাজের বিত্তবান অন্যান্য চাকরিজীবীদের জন্যও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি চাকুরী কালীন সময়ে, মানবিক অবদান হিসাবে অসহায়দের খাদ্য সহায়তা দুস্থ, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে নিয়মিত পুষ্টিকর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন,চিকিৎসা সেবা ও ঔষধ নিজ অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা রোগীদের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান ও ঔষধের ব্যবস্থা করে দেন।শীতের তীব্রতায় কাঁপতে থাকা শীতার্তদের মাঝে কম্বল এবং বিভিন্ন উৎসবে দরিদ্র শিশুদের নতুন পোশাক উপহার দেন।

তাছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য খাতা-কলম ও আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেন।জরুরি প্রয়োজনে সাড়া এলাকার সাধারণ মানুষের যেকোনো বিপদে বা আইনি জটিলতায় নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তার এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সেবা পাওয়া নাজমুল ইসলাম বলেন, আমরা অসহায় মানুষ দিনমজুর কোন রকমে কৃষি কাজ করে জীবন যাপন করে চলি, আমার বাবা খুব অসুস্থ হাতের সমস্যা, অনেক চিকিৎসা করেছি, অর্থের অভাবে আর চিকিৎসা করতে পারছি না, কিন্তু হটাৎ করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এএস আই) মামুন রশীদ, এসে আমাদের পাশে দাড়ান ও চিকিৎসার ব্যবস্থা করে দেন, বর্তমানে আমার বাবা এখন সুস্থ, চিকিৎসা চলতেছে প্রতিনিয়ত আমার বাবার খোঁজ খবর নিচ্ছেন, আমি এমন একজন মানবিক মানুষ পেয়েছি যিনি, একজন সরকারি চাকুরিজীবী হয়েও পেশাগত ব্যস্ততার মাঝেও দেশের সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন,

আরেক ভুক্তভোগী শাহিনুর ইসলাম বলেন, আমি শারীরিক একটি অসুস্থ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, তেমন সঠিক কোন চিকিৎসা পেতাম না, হটাৎ করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর(এ এসআই) মানুনুর রশীদ, তিনি আমাকে দেখতে পেয়ে খোঁজ খবর নেন, আমি সব ঘটনা খুলে বলি, তিনি আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, উন্নত চিকিৎসা ও সাহায্য সহযোগিতার করেন, আজ আমি তার সহযোগিতা পেয়ে সুস্থ ভাবে বেঁচে আছি, আমি শুনেছি তিনি এইভাবে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন সরকারি চাকুরীজীবী নিজের পেশাগত কাজের ব্যস্ততার মাঝেও তার এমন মানবিক সহযোগিতা দেখে আমরা সাধারণ মানুষ আনন্দিত, এবং তার জন্য দোয়া করি, তিনি যেন এইভাবেই সমাজের বিভিন্ন সেবামুলক কাজ চালিয়ে যেতে পারেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!