সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

করবো মোরা ফল চাষ,সংরক্ষণ করবো বারো মাস-স্লোগানে মনিরামপুরে ফল মেলার সমাপ্তি।

উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৪ pm
৪৪
করবো মোরা ফল চাষ,সংরক্ষণ করবো বারো মাস-স্লোগানে মনিরামপুরে ফল মেলার সমাপ্তি।

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-মণিরামপুরে ফল উৎপাদন, ফল সংরক্ষণ ও জন সচেতনতা বৃদ্ধি করতে উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে তিনদিন ব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।এবার ফল মেলার স্লোগান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস। মেলাটি ২৮,২৯ ও ৩০ জুলাই তিন দিনব্যাপী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।মেলায় বিভিন্ন জাতের দেশীয ও বিদেশি ফল উন্নত ফল চাষ প্রযুক্তি ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সেবা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। উক্ত মেলায় কৃষক, শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করায় মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।ভরতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডলি খাতুন বলেন, ফল মেলা দেখতে এসে নতুন নতুন ফল দেখতে পেয়ে আমি খুব খুশি।আমি ফল মেলা দেখতে  না আসলে এরকম ফল আমি দেখতে পারতাম না এবং আমাদের এলাকাতে এরকম বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ফল আছে  এটা সত্যিই অবিশ্বাস্য লাগছে আমার কাছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!