মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলাতে ৩০জুলাই বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্থ করে এমন নেট ও পাটা অপসারণ এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার। প্রায় সারাদিন ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসার ও মনিরামপুর থানার যৌথ সহযোগিতায় পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করা হয় এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।এলাকাবাসীর তথ্য এবং অভিযোগের ভিত্তিতে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে আনুমানিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি করে এমন পাটা অপসারন করা হয়েছে।এছাড়াও মনিরামপুর বাজারের সুতা পট্টির দুইটি দোকানে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।এ সময় এই দুইটি দোকানের মালিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির কথা অস্বীকার করে কিন্তু পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না জাল উদ্ধার করা হয়। এ সময় মেসার্স সন্দীপ ট্রেডার্স এর মালিক সন্দ্বীপ কুন্ডু ও মেসার্স মুসলিম স্টোর এর মালিক আবুল হোসেনকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে ১৯৫০ এর ৫(১) ধারায় বিশ হাজার টাকা করে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম রেজা, মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের এসএম তাজাম্মুল হোসেন,তৌহিদুল ইসলাম, নয়ন রায় ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার পুলিশ সদস্যরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দান আমীন বলেন জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
মোঃ জাহিদুর রহমান