শিবচর প্রতিনিধি (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শিবচর থানা ভবন চত্বরে এ সভার আয়োজন করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এলাকার অপরাধ দমন, চুরি-ডাকাতি রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণের কোনো বিকল্প নেই। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খাঁন, সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম খাঁন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খাঁন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিলন হাওলাদার।
এছাড়া সভায় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি, গণ অধিকার পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ওসি কামাল হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। শিবচরকে অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং এতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি
৩০/০৭/২০২৬
০১৭৩৪০৮৪১২২
মোঃ শামীম আহমেদ