বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে মাদক ব্যবসায়ীর ১০ মাসের কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৮ pm
২২
মনোহরদীতে মাদক ব্যবসায়ীর ১০ মাসের কারাদণ্ড

নরসিংদী মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে মনোহরদী থানার উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় মনোহরদী থানার এএসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক, কনস্টেবল মো. ওমর ফারুক ও আজহারুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকা থেকে রাজিব চন্দ্র দে (৩৫), পিতা- সনজিৎ চন্দ্র দে, সাং- মনোহরদী (৭ নম্বর ওয়ার্ড), থানা- মনোহরদী, জেলা- নরসিংদীকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর ৩৬(৫) ধারায় অভিযুক্তকে ১০ মাস (৩০০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

পুলিশ জানায়, মাদক নির্মূলে মনোহরদী থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!