বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইনানী রেঞ্জ অফিসের অধীনে জুম্মা পাড়া পাহাড়ে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি কক্সবাজার-৪

মো গিয়াস উদ্দীন মো গিয়াস উদ্দীন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ pm
ইনানী রেঞ্জ অফিসের অধীনে জুম্মা পাড়া পাহাড়ে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি কক্সবাজার-৪

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় কক্সবাজারের উখিয়ার রিজার্ভ ফরেস্টের ইনানী রেঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন ওপরিদর্শন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।পরিদর্শনকালে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের ওপর গুরুত্বারোপ করে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে বন বিভাগ ও স্থানীয় সুধী সমাজের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি এই মহৎ উদ্যোগকে সফল করতে স্থানীয় সর্বস্তরের জনগণকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া ও টেকনাফ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম এবং উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. শাফিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, বিএনপি নেতা শাহ আমিন চৌধুরী, জালিয়াপালং বিট কর্মকর্তা মো. রোকনুজ্জামান রোকন এবং দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ স্থানীয় বন বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!