মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ কালীগঞ্জ(উপজেলা প্রতিনিধি)
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর কালীগঞ্জ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ৭ নং রায়গ্রাম ইউনিয়ন ফুটবল দল ও কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রোমাঞ্চকর এই ফাইনাল উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ আরিফুল ইসলাম