শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ pm
৮১
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

ভূরুঙ্গামারী আলিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বরখাস্তকৃতরা হলেন ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন এবং ট্যাগ অফিসার সাইফুর রহমান।

জানা গেছে, বুধবার রসায়ন প্রথমপত্র পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদরাসার এক অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি শনাক্ত করেন। পরে পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষাটি সম্পন্ন করা হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে সিনিয়র শিক্ষক মাওলানা মো. মাহবুবুল আলমকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান, পরীক্ষার্থীর পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!