বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এইচ এম সাগর  সাভার উপজেলা প্রতিনিধি এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০০ pm
২০
৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি রুমি আক্তার।

মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) সাভারে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির একটি চৌকস টিম।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সাভার মডেল থানাধীন রাজাবাড়ী গেন্ডা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মোছা. রুমি আক্তার (৩১) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রুমি আক্তার রংপুর জেলার কাউনিয়া থানার সাব্দী এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় মাহবুবুর রহমান শিশিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের তথ্যমতে, জব্দকৃত ৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবার, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সাধারণ মানুষের প্রতি মাদকবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!