বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত চরভয়রা উচ্চ বিদ্যালয়ে

আল আমীন সরদার আল আমীন সরদার
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ pm
ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত চরভয়রা উচ্চ বিদ্যালয়ে

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ

শরীয়তপুরের চরভয়রা উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা ও অর্ধ-বার্ষিক পরীক্ষা–২০২৬-এর ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং ‘প্রফেসর মো. নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব বেনজির আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রাক-নির্বাচনী ও অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘প্রফেসর মো. নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!