বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

মোঃ মাসুদ আলম মোঃ মাসুদ আলম
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬ pm
বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বরগুনার বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ কর্মসূচি বাস্তবায়নে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগে বেতাগী উপজেলাকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতাভুক্ত করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা চারার পরিচর্যা করার আহ্বান জানান তারা।

আয়োজকদের আশা, কর্মসূচির আওতায় রোপণ করা প্রতিটি চারা ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!