শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে

মোঃগোলাম কিবরিয়া মোঃগোলাম কিবরিয়া
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০১ am
২৮
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে
ছবি সংগ্রহ ।

মো:গোলামকিবরিয়া

খুলনা

নানান প্রতিকূলতা ও বিলুপ্তির ঝুকি কাটিয়ে সুন্দর বনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় প্রতিরক্ষার প্রাচীর আর এই বনের প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্টির কারণে ধীরে ধীরে কমতে শুরু করে বাঘের সংখ্যা। সুন্দরবনের বাঘের সংখ্যা প্রতীক্ষার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন নানা উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার পরে গত সাত বছর পর বাঘ সংক্রান্ত সুসংবাদ মিলেছে ।গেল সাত বছরে দেশের বাঘের সংখ্যা বেড়েছে ১১ টি এটি ২০১৮ সালের জরিপের তুলনায় ৯ '৬৫% এবং ২০১৫ সালের তুলনায় ১৭.৯২% বাঘের উন্নতি হয়েছে। এর কারণ বনবিভাগ বাঘ সংরক্ষণের জন্য বিভিন্ন সতর্কতা ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেছেন।

২৯ শে জুলাই বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনে বাঘ বৃদ্ধি পাওয়াতে বনজীবীদের মাঝে নতুন সম্ভাবনাময় আসার সঞ্চয় হয়েছে ।বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে ঢালের মতো রক্ষা করে আসছে সুন্দরবন কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মানব সৃষ্ট বিভিন্ন কারণে আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছিল বাঘ। খুলনার বনবিভাগ একটু নড়েচড়ে বসে বাঘের তথ্য সঠিক জরিপ করে বাঘ বৃদ্ধির একটি ইতিবাচক তথ্য তুলে ধরেছেন। তবে বাঘ গবেষকরা বলেছেন বাঘের সংখ্যা বাড়লেও পুরোপুরি দূর হয়নি সুন্দরবনের মানব সৃষ্ট হুমকি গুলো । বাঘের নিরাপদ আবাস স্থল খাদ্যের পর্যাপ্ততা এবং প্রজনন বিষয় নিশ্চিত করবে বন বিভাগ ।এটি একটি বড় চ্যালেঞ্জ।

ডক্টর আব্দুল্লাহ হারুন চৌধুরী খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক । তিনি বলেন পশুদের আবাসস্থলে যদি মানুষের অবাদ চলাচল থাকে তবে তাদের প্রজননে বড় ধরনের সমস্যা হতে পারে ।

এছাড়া সরকারি বেসরকারি অনেক সংগঠন সুন্দরবন রক্ষায় কাজ করে যাচ্ছে এর ভিতর "সুন্দরবন রক্ষায় আমরা "সংগঠনের আহবায়ক নুর আলম শেখ বলেন নিরাপদ আবাসস্থল পর্যাপ্ত খাবার নির্বিঘ্নে চলাচল ও প্রজনন সু ব্যবস্থা নিলে বাঘের সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে । এ বিষয়ে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খুলনার বন বিভাগ জানান। তুলনামূলক ভাবে বাঘের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে বলে বন বিভাগ দাবি করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!