শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ বন্ধ, ১ লাখ টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১২ am
৪১
মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ বন্ধ, ১ লাখ টাকা জরিমানা

নরসিংদী মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উপজেলস সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া,র নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। অভিযানে মনোহরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে কনের জন্ম নিবন্ধন যাচাই করে দেখা যায়, তার বয়স ১৪ বছর ৩ মাস ৭ দিন এবং তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ফলে বিয়ের আয়োজনটি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় আইন অনুযায়ী সংশ্লিষ্টদের ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ছেলে ও মেয়ের অভিভাবকদের কাছ থেকে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে পুনরায় বিয়ের চেষ্টা করবেন না—এ মর্মে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, "বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!