রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঝিনাইদহ জেলা পরিষদের অনুদানের প্রথম কিস্তির চিঠি হস্তান্তর।

মোঃ আরিফুল ইসলাম
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪২ pm
৫১
ঝিনাইদহ জেলা পরিষদের অনুদানের প্রথম কিস্তির চিঠি হস্তান্তর।

মো: আরিফুল ইসলাম, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার জন্য বরাদ্দকৃত অনুদানের প্রথম কিস্তির চিঠি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কালীগঞ্জ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চিঠি সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।

এ সময় তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের এ ধরনের অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!