মো:গোলাম কিবরিয়া তুহিন
খুলনা
বুধবার ২৯শে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশের এক শাখা থেকে জারি কৃত প্রজ্ঞাপনে জানানো হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন মোঃ সাজ্জাদুর রহমান (এ পি বি এন )আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ও উপ- মহা পরিদর্শক (ডি আই জি)।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব তৌসিফ আহমেদ প্রজ্ঞাপনের মাধ্যমে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন )ডিআইজি মোহাম্মদ সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে খুলনা কে এমপির কমিশনার মোঃ জাহিদুল হাসানকে ২১শে জুলাই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। জাহিদুল হাসানের জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে স্থলাভিষিক্ত হলেন মোঃ সাজ্জাদুর রহমান।
মো:গোলাম কিবরিয়া তুহিন
খুলনা
২৯শে জুলাই
মোঃগোলাম কিবরিয়া