মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কটিয়াদী উপজেলা আমিন সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ pm
কটিয়াদী উপজেলা আমিন সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রতিবেদক: ওয়াহিদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আমিন সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে কণ্ঠভোটে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কামরুল ইসলাম মুকুল।
কিশোরগঞ্জ জেলা আমিন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বজলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল রহমান কাঞ্চন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম জাইদুল, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল এবং কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির।
কমিটি ঘোষণার শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম মুকুল সংগঠনের সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সমিতির উন্নয়ন এবং আমিনদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যাণমুখী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কটিয়াদী উপজেলা আমিন সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতৃত্বে সমিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!