শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুজানগর উপজেলার আহম্মদপুর এর গর্ব রাইনাক খান।

উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩০ pm
৪৪
সুজানগর উপজেলার আহম্মদপুর এর গর্ব  রাইনাক খান।

মো মনিরুজ্জামান সুজানগর উপজেলা প্রতিনধি

উপজেলার আহম্মদপুর  ইউনিয়নের বাসিন্দা জনাব আব্দুল হালিম খানের সন্তান,
তরুণ উদীয়মান বিজ্ঞানী রাইনাক খান রিয়েল পৃথিবীর শীর্ষস্থানীয় এবং বিশ্ববিখ্যাত আর্কটিক গবেষণা পর্যবেক্ষণ কেন্দ্র "Toolik Field Station"-এ গবেষণার বিরল সুযোগ লাভ করেছেন।

আমেরিকার বিখ্যাত *দ্যা ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি*র পিএইচডি গবেষক মি. রিয়েল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় বিষয়ক গবেষণার কাজে মনোনীত হয়েছেন।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন- 
“আর্কটিকের তুন্দ্রায় দাঁড়িয়ে শুধু একজন বিজ্ঞানী হিসেবে না, একজন ভূগোলবিদ ও পরিবেশবিদ এবং বাংলাদেশি হিসেবেও গর্ববোধ করছি।”

সুজানগর উপজেলা আহম্মদপুর বাসি — এর পক্ষ থেকে রিয়েলের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর এই অর্জন সুজানগর তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!