মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দীঘিনালায় সেনাবাহিনীর সহযোগিতায় ৩১ জন ফিরে পেলেন চোখের আলো

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ pm
দীঘিনালায় সেনাবাহিনীর সহযোগিতায় ৩১ জন ফিরে পেলেন চোখের আলো

রুপম চাকমা: দীঘিনালা

 খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহযোগিতায়  বিনামূল্যের চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন মাধ্যমে ৩১ জন অসহায় পাহাড়ি বাঙ্গালি ও দরিদ্র ব্যক্তি পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ২৫ জুলাই দীঘিনালা জোনের সার্বিক ব্যাপস্হাপনায় চট্টগ্রাম চক্ষ হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় উন্নত চক্ষু চিকিৎসা ও সফল অস্ত্রোপচার শেষে ৩১ জন পাহাড়ি ও বাঙালি রোগী নতুন আলো নিয়ে সোমবার ২৭ জুলাই  নিজ এলাকায় ফিরে এসেছেন ফলে স্বজনদের মাঝে তৈরি হয় এক আবেকগন পরিবেশ।

এসময় স্বজনদের সঙ্গে রোগীদের মিলন, ফিরে পাওয়া দৃষ্টিশক্তির আনন্দ আর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশে মুহূর্তটি হয়ে ওঠে হৃদয়স্পর্শী।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারেননি। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

 দীঘিনালা জোন কমান্ডার লে: কর্ণেল আল- আমিন পিএসসি  জানান, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!