প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ব্যাংকেরহাট বাজার এলাকার গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির ওপর দিয়ে প্রতিদিন হাট-বাজারের ক্রেতা-বিক্রেতা, স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদ ও মাদ্রাসাগামী মুসল্লি, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং কৃষিপণ্য পরিবহনকারীসহ হাজারো মানুষ যাতায়াত করেন।স্থানীয়দের অভিযোগ, সেতুটি অনেক পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে। সামান্য বাতাসেই সেতুটি কেঁপে ওঠে, ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে পারাপার করতে হয়। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও রোগী বহনকারী যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষ চলাচল করছেন।এছাড়া কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসায়ীরাও পণ্য পরিবহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের মতে, সেতুটি সংস্কারের অনুপযোগী হয়ে পড়েছে এবং দ্রুত নতুন করে একটি টেকসই সেতু নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীরদাবি, জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে সেখানে একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণ করা হোক। তারা বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব রাজিব আহসানের সুদৃষ্টি কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
মাল্টিমিডিয়া রিপোর্টার